শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পলাশবাড়ীতে ৫২ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৭ জুন, ২০২৩ ১২:৩৭ অপরাহ্ন

    পলাশবাড়ীতে ৫২ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

    পলাশবাড়ী উপজেলায় ৫২ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ করেছে র‌্যাব। একই সঙ্গে আবুল হোসেন (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

    শুক্রবার (১৬ জুন) দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গ্রেফতার আবুল হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার চন্ডিপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

    র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ভোরবেলা ক্যাম্পটির একটি অভিযাত্রিক দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ীর বাঁশকাটা এলাকা দিয়ে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে ট্রাকযোগে রংপুর থেকে বগুড়া রওনা দিয়েছে। এরপর উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় কুখ্যাত মাদক কারবারি আবুল হোসেনকে ৫২ কেজি শুকনা গাঁজাসহ গ্রেফতার করা হয়। একই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়।

    মাহমুদ বশির আহমদে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। ওই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতার আবুল হোসেনকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর