শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জে প্রেম করে বিয়ে, বিয়ের এক বছর পর লাশ

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৭ জুন, ২০২৩ ১২:৩৩ অপরাহ্ন

    গোবিন্দগঞ্জে প্রেম করে বিয়ে, বিয়ের এক বছর পর লাশ

    প্রেমের বিয়ের এক বছরের মাথায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন শিলা খাতুন (২০) নামের এক গৃহবধূ। শুক্রবার (১৬ জুন) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের কামারদহ গ্রামের নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা যায়, পায়েল খাঁন (২৫) নামের এক যুবকের সঙ্গে শিলা খাতুনের (২০) সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল। পরে তারা বিয়ে করেন। বিয়ের এক বছর পর শিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

    শীলা খাতুন ওই গ্রামের পায়েল খানের স্ত্রী। তার বাবার বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলার হিজলা গ্রামে।স্বজনরা জানায়, এক বছর আগে পায়েলের সঙ্গে প্রেম করে বিয়ে হয় শিলার। এরই মধ্য বাড়ির সবার অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন শিলা খাতুন।

    এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) প্রলয় কুমার বর্মা বলেন, খবর পেয়ে শিলা খাতুন নামের মরদেহটি তাদের ঘর থেকে উদ্ধার করা হয়। শিলা নিজের ওড়না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বামীর পরিবারের দাবি। তার মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধায় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর