শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আফজালের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৭ জুন, ২০২৩ ১২:৩০ অপরাহ্ন

    শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আফজালের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তের রশিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫।

    শুক্রবার সকাল ৯টার দিকে তের রশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আমবাগানে মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তের রশিয়া পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিতকারণে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    জানাযায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান, আবদুল হামিদ, বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান বাচ্চু ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা এবং মুসল্লিরা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর