শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিবের যোগদান

    নিজস্ব প্রতিবেদক

    ২ জানুয়ারী, ২০২২ ১১:২৩ অপরাহ্ন

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিবের যোগদান
    নতুন সচিব আবু বকর ছিদ্দীককে ফুল দিয়ে বরণ করছেন শিক্ষামন্ত্রী

    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সচিব হিসেবে যোগদান করেছেন মোঃ আবু বকর ছিদ্দীক। রোববার (২ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের  সচিব মো: আমিনুল ইসলাম খান সহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    এ সময় নতুন সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।

    পরে মোঃ আবু বকর ছিদ্দীক রোববার বিকালে  ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

    শিক্ষামন্ত্রণালয় সূত্র জানায়, মো.আবু বকর ছিদ্দীক বিসিএস নবম ব্যাচের দক্ষ কর্মকর্তা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইং সেতু বিভাগ, সেতু মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

    তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি গর্ভনেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ে আন্তজার্তিক ডিপ্লোমা অর্জন করে সিআইপিএস সদস্য লাভ করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর