শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

    পিরোজপুর প্রতিনিধি

    ১৬ জুন, ২০২৩ ১০:২২ অপরাহ্ন

    পিরোজপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

    ৭১ টিভি জামালপুর প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। শুক্রবার  (১৬ জুন)২০২৩ পিরোজপুর জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা শহরের টাউনক্লাব সড়কে জেলা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

    এতে স্থানীয় সাংবাদিকরা নাদিমের হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।  
    এছাড়াও সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে বলেন, অবিলম্বে সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যার সঠিক তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

    এ সময় বক্তব্য রাখেন গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ও জেলা জার্নালিস্ট ক্লাবের সভাপতি জুবায়ের আল মামুন, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি অমিত হাওলাদার, এখন টেলিভিশনের রিপোর্টার ইমন চৌধুরী, মানবধিকার কর্মী মোঃ নূরুল্লাহ আল আমিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর