শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরের পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি

    ১৬ জুন, ২০২৩ ১২:৩৩ অপরাহ্ন

    পিরোজপুরের পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

    পিরোজপুরের সদর উপজেলার ৮০নম্বর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১১টায়প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে মায়েদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শিক্ষিত মা এক সুরভি তো ফুল প্রতিটি ঘর হবে এক একটি স্কুল। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি ও মায়েদের সচেতনতা তার লক্ষ্যে ৮০ নম্বর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়  ও মায়েদের যৌথ আয়োজনে আজকের মা সমাবেশের  মায়েদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানের  মা দের পক্ষে লাভলী বেগম মায়েদের সচেতন হওয়ার জন্য অনুরোধ জানান, শিক্ষকদের শিশুদেরকে ক্লাসে নীতিকথা শেখানোর জন্য অনুরোধ করেন।

    উক্ত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারেশ চন্দ্র গাছি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পিরোজপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ শহিদুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার পিরোজপুর, মোঃ শাহনেওয়াজ ইনস্ট্রাক্টর উপজেলা রিচার্জ সেন্টার পিরোজপুর সদর, মোঃ হুমায়ুন কবির  ইনস্ট্রাক্টর পি টি আই পিরোজপুর,  মোঃ নুরুল আমিন শিকদার সহকারী উপজেলা শিক্ষা অফিসার পিরোজপুর, মোঃ শহিদুল ইসলাম সিকদার কাউন্সিলর ৪ নং ওয়ার্ড  পিরোজপুর পৌরসভা, মা সমাবেশের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট চন্ডীচরণ পাল সভাপতি ৮০ নম্বর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

    মা সমাবেশ সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী আশফিয়া, তাকে সহযোগিতা করেন অনন্য শিক্ষক বৃন্দ ও বিদ্যালয়ের  অসংখ্য মায়েরা।

    অনুষ্ঠানের প্রধান অতিথি কুমারেশ চন্দ্র গাছি মায়েদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শোনেন বিদ্যালয়ের সার্বিক  সন্তুষ্ট প্রকাশ করেন এবং বিদ্যালয় টির আরো উন্নতি কামনা করেন। মা দেরকে সকল কার্যক্রমে বিদ্যালয় কে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর