শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পলাশবাড়ীতে সাংবাদিকদের মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৬ জুন, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে সাংবাদিকদের মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

    গাইবান্ধা জেলা মহিলা আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক শ্যামলী আকতার কর্তৃক পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদকের নামে ফেসবুকে মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে এক মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১০টায় স্থানীয় চৌমাথা মোড়ে পলাশবাড়ী প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি ফেরদাউছ মিয়ার সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র, এনজিও ফেডারেশনের সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সহ-সভাপতি সাইদুর রহমান মাষ্টার, নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, আশরাফুজ্জামান সরকার, নুর মোহাব্বত, সহ-সাংগঠনিক সম্পাদক  মোমেনুর রশিদ সাগর, কোষাধ্যক্ষ হামিদুল হক মন্ডল, দপ্তর সম্পাদক  মিলন মন্ডল, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিদুস চন্দ্র রায়, ক্রীড়া সম্পাদক মতিয়ার রহমান লাভলু, ধর্মীয় সম্পাদক আশরাফুজ্জামান শাহিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আবেদুর রহমান সবুজ, কার্যকরী সদস্য ফজলুল হক দুদু, আমিরুল ইসলাম কবির, ফজলার রহমান, সাদেকুল ইসলাম রুবেল সাংবাদিক পাপুল সরকার, মতিন মোহাম্মদ, ওমর ফারুক, শরিফুল ইসলাম ও জেনারুল ইসলাম ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

    এ মানববন্ধনে বক্তারা অবিলম্বে শ্যামলী আকতারকে দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর