শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৬ জুন, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ন

    শিবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল হায়াত।

    উদ্বোধনী খেলায় ১-০ গোলে মনাকষা ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে হারিয়ে জয়লাভ করে দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল দল। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করেছে।

    এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খান ও দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলোমগীর রেজাসহ অন্যান্যরস।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর