শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে সেই বৃদ্ধ দাহারুল পেলেন বয়স্ক ভাতাবই

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৬ জুন, ২০২৩ ০৯:৫৯ পূর্বাহ্ন

    শিবগঞ্জে সেই বৃদ্ধ দাহারুল পেলেন বয়স্ক ভাতাবই

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সম্পত্তি ও অর্থ হাতিয়ে নিয়ে মা-বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়া সেই বৃদ্ধ দাহারুল ইসলামকে (৯০) বয়স্ক ভাতাবহি প্রদান করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দাহারুল ইসলামের হাতে ভাতাবহি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত।

    এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা। এর আগে বাড়ি ছাড়া দাহারুল ইসলাম ও শেরিনা বেগম দম্পতির দায়িত্ব নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

    পরে জেলা প্রশাসক একেএম গালিব খাঁনের নির্দেশে ওই দম্পতির নিকট ফলমূল ও আর্থিক সহায়তা প্রদান করে দায়িত্ব নেয়া হয় থাকা-খাওয়ার। সে সময় বয়স্ক ভাতার কার্ড প্রদানের আশ্বাস দেয়া হয়। এরই অংশ হিসেবে দাহারুল ইসলামের নিকট বয়স্ক ভাতাবহি প্রদান হলো।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর