শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় বিশ্ব রক্তদাতা দিবস পালন

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৫ জুন, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ন

    গাইবান্ধায় বিশ্ব রক্তদাতা দিবস পালন

    বিশ্ব রক্তদাতা দিবস পালন উপলক্ষে সন্ধানী ডোনার ক্লাব গাইবান্ধা জেলা শাখার আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বুধবার (১৪ জুন) কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান। জেনারেল হাসপাতাল চত্বরে সেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন সন্ধানী ডোনার ক্লাবের সভাপতি ও সিভিল সার্জন ডা: আব্দুল্লাহিল মাফি। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘যদি করি নিয়মিত রক্তদান, রক্তের অভাবে ঝরবে না একটিও প্রাণ’।

    সিভিল সার্জন সম্মেলন কক্ষে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: মাহবুব হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডা. মো. নাজমুস সাকিব, মেডিকেল অফিসার ডা: সোহেল মাহমুদ, মেডিকেল অফিসার কেএম ডা. আফরোজা জাহান ও সংগঠনের সহ-সভাপতি এ.এস.এম.নাহিদ হাসান চৌধুরী রিয়াদ প্রমুখ। এছাড়াও রক্তদান কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা মো. তৌহিদুল ইসলাম বিমান, কুইন আকতার, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নিশাদ ও অর্থ সম্পাদক ইমাম হাসান সাংগঠনিক সম্পাদক রাকিব। উক্ত কর্মসূচীতে মোট ১৫ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।

    এছাড়া গাইবান্ধা সরকারি কলেজেও রক্তদান কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সন্ধানী ডোনার ক্লাবের সহ-সভাপতি কেএম রফিকুল হাসান কাফি প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৫ জুন, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ন