শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে কলিকাতা হারবালে অভিযান, অবৈধ ফুড সাপলিমেন্ট ধ্বংস

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৫ জুন, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে কলিকাতা হারবালে অভিযান, অবৈধ ফুড সাপলিমেন্ট ধ্বংস

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনহীন কলিকাতা হারবাল নামের একটি চিকিৎসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও চায়না থেকে আমদানি করা অবৈধ ফুড সাপলিমেন্ট ধ্বংস করা হয়েছে

    মঙ্গলবার  (১৪ জুন) বিকেলে ঔষধ প্রশাসন অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

    গোবিন্দগঞ্জ থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা শেষে সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম জানান, কলিকাতা হারবাল প্রতিষ্ঠানটি

    গোবিন্দগঞ্জে পরিচালনা করার জন্য কোন অনুমোদন নেই। তারপরেও শহরের মহিমাগঞ্জ রোডে অবৈধভাবে প্রতিষ্ঠান খুলে এবং সেখানে কোন বৈধ কবিরাজ না থাকলেও  হারবাল চিকিৎসার নামে মানুষের সাথে  প্রতারণা করে আসছে। অভিযানের সময় বিদেশ থেকে অবৈধ ভাবে আমদানি করা মানব দেহের জন্য ক্ষতিকারক ফুড সাপলিমেন্ট ও সাইন বোর্ড ধ্বংস করা হয়েছে। সেই সাথে যাতে এই নামে আর প্রতিষ্ঠান গড়ে তুলে ব্যবসা করতে না পারে তার জন্য শর্তক করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভবিষৎতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৫ জুন, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ন