শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রংপুরে দুই দিনব্যাপী বিভাগীয় সাহিত্য মেলার উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ জুন, ২০২৩ ০৯:১৭ পূর্বাহ্ন

    রংপুরে দুই দিনব্যাপী বিভাগীয় সাহিত্য মেলার উদ্বোধন

    রংপুরে দুই দিনব্যাপী বিভাগীয় সাহিত্য মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার( ১৪ জুন) বিকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তৃণমূল পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি এবং রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সমন্বিত উদ্যোগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দুই দিনব্যাপী বিভাগীয় সাহিত্য মেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়। এ মেলা বুধবার( ১৪ জুন) ও বৃস্পতিবার( ১৫ জুন) এই দুই দিন চলবে।

    এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব খলিল আহমদ। প্রধান বক্তা বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা , বিশেষ অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আবু জাফর, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।

    এ সময় লেখক, কবি-সাহিত্যিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীরা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৫ জুন, ২০২৩ ০৯:১৭ পূর্বাহ্ন