সপ্তম ধাপের ইউপি নির্বাচন

আ. লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

২ জানুয়ারী, ২০২২ ১০:৪২ পূর্বাহ্ন

আ. লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু আজ
আওয়ামী লীগ

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে আজ রোববার। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

শনিবার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে মনোনয়নপ্রত্যাশী নিজে অথবা একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। তবে কোনো ধরনের লোকসমাগম করা যাবে না। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে সপ্তম ধাপে ১৩৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি।

 




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

২ জানুয়ারী, ২০২২ ১০:৪২ পূর্বাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

২ জানুয়ারী, ২০২২ ১০:৪২ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

২ জানুয়ারী, ২০২২ ১০:৪২ পূর্বাহ্ন