শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাইজেরিয়ায় নৌকাডুবিতে শতাধিক লোকের প্রাণহানি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৪ জুন, ২০২৩ ০১:৫৯ অপরাহ্ন

    নাইজেরিয়ায় নৌকাডুবিতে শতাধিক লোকের প্রাণহানি

    নাইজেরিয়ায় নৌকাডুবিতে ১শরও বেশিলোক মারা গেছে। উত্তর মধ্য নাইজেরিয়ায় এ দুর্ঘটনা ঘটে। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়া শেষে নৌকার যাত্রীরা নাইজার প্রদেশ থেকে কোয়ারা রাজ্যে ফিরছিল। এ সময়ে এটি ডুবে যায়। পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানিয়েছে।

    কোয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি অজয় বলেছেন, এ পর্যন্ত আমারা ১০৩ জনের মৃতদেহ পেয়েছি এবং একশরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে। তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে উল্লেখ করে তিনি বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।

    কোয়ারা রাজ্য গভর্নরের কার্যালয় মৃতের সংখ্যার বিষয়ে কিছু উল্লেখ করেনি। তবে নৌকাযাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল বলে জানিয়েছে।

    উল্লেখ্য, নাইজেরিয়ায় যাত্রী বোঝাইয়ের কারণে নৌকা উল্টে যাওয়ার ঘটনা খুবই সাধারণ বিষয়। নৌকা ডুবে যাওয়ার এটি সর্বশেষ ঘটনা।
    গত মাসে দেশটির সোকোতো রাজ্যে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ১৫ শিশু ডুবে গেছে। নিখোঁজ হয়েছে আরো ২৫ জন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৪ জুন, ২০২৩ ০১:৫৯ অপরাহ্ন