শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পে স্বপ্ন দেখছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষক

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৪ জুন, ২০২৩ ০৮:৫১ পূর্বাহ্ন

    রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পে স্বপ্ন দেখছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষক

    চাঁপাইনবাবগঞ্জ জেলার সুস্বাদ  ও বিখ্যাত  আম   বিদেশে রপ্তানি হয়ে আসলেও  এবং আমের কদর বিদেশে থাকলেও,  কাঙ্খিত সাফল্য পায়নি আম চাষী ও আম ব্যবসায়ীরা। তাই সাফল্যের আশায় বিদেশে নিরাপদ আম রপ্তানি করতে  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আম  উৎপাদন প্রকল্প নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। এ বছরে চালু হওয়া এই প্রকল্পটির মাধ্যমে বিদেশে আম রপ্তানিতে আশা দেখছে চাষিরা। অন্যান্য বছর নিজ উদ্যোগে রপ্তানিযোগ্য আম উৎপাদন করলেও, সেই আম বিদেশে পাঠাতে না পেরে লোকসানের মুখে পড়েছিলেন চাষীরা।

    তবে এবার সরকারি প্রকল্প থাকায় আম রপ্তানির নিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিশ্বের বিভিন্ন দেশে  বাংলাদেশের সুমিষ্ট আম রপ্তানীর ক্ষেত্রে চাহিদা থাকলেও  আইন কানুনের মাইর-প্যাঁচে চাষীরা বিদেশে রপ্তানি পারছেন না। জেলার আম সুমিষ্ট হলেও রফতানিতে তেমন সাড়া পড়েনি। করণ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের আমের উৎপাদন বেশি হলেও, কাঙ্খিত মূল্য না পেয়ে হতাশায় ভুগে আম চাষীরা। এতে অনেকে আমের গাছ কেটে ফেলছেন অনেকে।

    চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট আম ব্যবসায়ী ও উদ্যোক্তা  ইসমাইল হোসেন শামীম খান বলেন,এবার কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে কম বালাইনাশক কম স্প্রে করে আম চাষাবাদ করছি। ভালো ফলনও হয়েছে। এই আমগুলো যদি আমরা বাহিরে রপ্তানি করতে পারি, তাহলে আমরা কাঙ্খিত মূল্য পাবো। বিদেশে আম রপ্তানি করতে গেলে বিভিন্ন সরকারী দপ্তরের সাহাযের প্রয়োজন হয়, না হলে আম রপ্তানি করা যায়না। যেহেতু এই সরকারী ভাবে এই প্রকল্পটি হাতে নিয়েছে, আশা করা যাচ্ছে এবার বিদেশে আম পাঠাতে আর সমস্যা হবেনা।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি অ্যাশোসিয়নের সাধারণ সম্পাদক মুঞ্জের আলম মানিক বলেন, এ প্রকল্পটির মাধ্যমে আম চাষীদের মনের আশা পূরণ হতে পারে। সম্প্রতি সময়ে জেলার নাচোল উপজেলা থেকে বিদেশে আম রপ্তানী কারকবদরুদ্দাজা  ইংল্যান্ড ও সুইডেনে প্রায় দেড় হাজার কেজি আম রপ্তানী করার ক্ষেত্রে  কৃষি সম্প্রসারণ থেকে তাকে সব ধরণের সহায়তা করেছে।নাচোলে রফিকুল ইসলাম নামে এক আম বাগানি রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের সব ধরণের সুযোগ সুবিধা পেয়েছেন। তিনি খুব শিগগির বিদেশে তার বাগানের নাবী জাতের আম্রাপালি আম রপ্তানি করবেন বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পলাশ সরকার বলেন, চলতি বছরই রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় ২০১ জন আম চাষি রয়েছে। এদের সবাইকে একটি করে প্রদর্শনীসহ প্রশিক্ষণ, সার, কিটনাশক, বালাইনাশক ফ্রৃট ব্যাগ দেয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বিদেশে রফতানি যোগ্য আম উৎদন করে বিদেশের মার্কেটে পাঠাতে পারবেন। এমনকি রপ্তানিকারকদের আকৃষ্ট করতে নানান পদক্ষেপ নেয়া হয়েছে। বিগত বছরগুলো থেকে এবার সব চেয়ে বেশি রপ্তানিকারক এখানে এসেছে এ জেলায়।

    তিনি আরও বলেন, আশা করছি এবার বিগত বছরগুলোর চেয়ে বেশি আম রপ্তানি করতে পারবেন চাষিরা। আমাদের নির্ধারিত আম বাগানগুলো নিয়মিত মনিটরিং করছে। এই সব আম রপ্তানির নিশ্চয়তা রয়েছে। উৎপাদন ও চাহিদার ভিতরে একটি সম্পর্ক রয়েছে অর্থনিতীর ভাষায়। উৎপাদন বেশি হওয়ার সাথে সাথে চাহিদাও বাড়তে হবে।তখনই কাঙ্খিত দাম পাওয়া যাবে।

    এই কর্মকর্তা আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জে ২০১ জন চাষী এই প্রকল্পের আওতায় নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদন করছেন। এরমধ্যে সদর উপজেলায় ৪১ জন, শিবগঞ্জ উপজেলায় ৬৪ জন,গোমস্তাপুর উপজেলায় ৩২ জন, নাচোল উপজেলায় ৩৫ জন এবং ভোলাহাট উপজেলায় এই প্রকল্পের সাথে যুক্ত আছেন ২৯ জন চাষী।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৪ জুন, ২০২৩ ০৮:৫১ পূর্বাহ্ন