শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চরফ্যাশনে গৃহবধূ নাজমা হত্যা কান্ডের বিচার দাবি

    ভোলা প্রতিনিধি

    ১৪ জুন, ২০২৩ ০৭:৫৫ পূর্বাহ্ন

    চরফ্যাশনে গৃহবধূ নাজমা হত্যা কান্ডের বিচার দাবি

    ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন ঢালচরের চর নিজাম এলাকায় নাজমা নামের এক গৃহবধূকে যৌতুকের দাবিতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলেও একজন ব্যতীতে বাকী আসামীদের এখনো গ্রেপ্তার করা হয়নি। মামলার আসামীরা বাহিরে থেকে মামলা তুলে নিতে বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছে। এমনকি ঢালচরের ইউপি চেয়াম্যান আব্দুস সালাম হাওলাদার বিষয়টি মিমাংসা করে দেয়ার কথা বলে বিভিন্ন লোকের মাধ্যমে নিহতের পরিবারকে মামলা তুলে নিতে প্রস্তাব দিচ্ছেন বলে অভিযোগ করেন, নিহতের ভাই আবুল হাসেম। এ অবস্থায় ওই গৃহবধূর পরিবার বিষয়টি নিয়ে শঙ্কায় রয়েছেন।

    মঙ্গলবার (১৩ জুন) দুপুরে ভোলা শহরের একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন প্রশাসনের প্রতি নিহতের ভাই মোঃ আবুল হাসেমর আকুতি । আসামী  গ্রেপ্তার করে বিচার করেন, নচেত বোনকে ফেরত দিন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহতের ভাই আরো জানান, ছয় বছর আগে তাঁর ছোট বোন নাজমাকে (২৩) চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের চরনিজাম এলাকার বাসিন্দা মোঃ আলম বেপারীর ছেলে মোঃ সবুজ বেপারীর (৩০) কাছে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ দেওয়া হয়। বিয়ে দেওয়ার সময় তার বোন নাজমার শ্বশুর-শ্বাশুড়ির চাহিদা অনুযায়ী স্বামী মোঃ সবুজকে ব্যবসা করার জন্য নগদ এক লাখ টাকা ও স্বর্ণালংকার এবং আসবাবপত্র বাবদ দুই লাখ বিশ হাজার টাকা দেওয়া হয়। বিবাহের পর তাদের সংসার ভালোভাবেই চলে আসছে। বিবাহের দেড় বছর পরে তাদের কোলজুরে সুমাইয়া নামের এক কন্যা সন্তান জন্ম গ্রহণ করেন। সুমাইয়ার জন্মের পর স্বামী সবুজ নাজমার কাছে আবারও তিন লাখ টাকা যৌতুক দাবী করে। কিন্তু গৃহবধূ নাজমা পরিবারের অস্বচ্ছলতার কথা চিন্তা করে তাদের দাবীকৃত যৌতুক এনে দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নাজমার স্বামী সবুজ, শ্বাশুড়ী নুরজাহান বেগম, ভাসুর মোঃ সোহেল ও শ্বশুর আলম বেপারী-নাজমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।

    নিহতের ভাই আবুল হাসেম আরো জানান, নির্যাতনের অংশ হিসেবে চলতি ২০২৩ সালের ০৫ জুন দিবাগত রাতে তার বোন নাজমাকে স্বামী মোঃ সবুজ, শ্বাশুড়ী নুরজাহান বেগম, ভাসুর মোঃ সোহেল ও শ্বশুর আলম বেপারীসহ অজ্ঞাতনামা আরো ০৫-০৬ জনের সহায়তায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ আম গাছের সাথে ঝুলিয়ে রাখে। গত মে মাসেও তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে। কিন্তু স্থানীয় লোকজন বিষয়টি টের পাওয়া সেটি করতে পারেনি। বোনের মৃত্যুর খবর পেয়ে তারা লোকজনসহ বিচ্ছিন্ন চর নিজামে গিয়ে বোনকে আমগাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে থানা পুলিশের সহায়তায় লাশ মাটিতে নামানোর পর তার বোনের মাথার বাম পাশে কানের ওপরের অংশে একটি ও মাথার পিছনে একটির্ মোট দুইটি ধারালো দায়ের কোপে গুরুতর কাটা জখম দেখতে পান। এর থেকে ধারণা করছেন, তার বোনকে মধ্যযুগীয় কায়দা নির্যাতন, মারধর ও কুপিয়ে রক্তাক্ত করে মারা হয়েছে। এ ঘটনাকে আড়াল করার উদ্দেশ্যে গলায় রশি দিয়ে আমগাছের ঝুলিয়ে রেখেছে স্বামী ও শ^শুর বাড়ির লোকজন। এঘটনায় নাজমার স্বামী সবুজসহ অন্য আসামীরা পালিয়ে যায়। পরে পুলিশ শ্বাশুড়ী নুরজাহান বেগমকে আটক করে। কিন্তু বাকী আসামীরা এখনো পলাতক রয়েছে। পলাতক আসামীরা বিভিন্নভাবে তাদেরকে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এমনকি স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদারও বিভিন্ন লোক পাঠিয়ে মিমাংসার প্রস্তাব নিয়ে মামলা তুলে নিতে তাদের কাছে লোক পাঠিয়েছেন। তারা প্রশাসনের কাছে পলাতক আসামীদেরকে দ্রুত গ্রেফতার এবং বিচারের মাধ্যমে নাজমা হত্যার আসামীদের ফাঁসি দাবী করেন।

    এ বিষয়ে ঢালচর ইউনিয়ন পরিষরেদ চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম হাওলাদার জানান, নিহতের পরিবারের কাউকে তিনি চিনেন না। তিনি কখনো তাদের কাউকে দেখননি ও ফোনেও কথা হয়নি কারো সাথে। আর এটি একটি মার্ডার মামলা এটি উচ্চ আদালতের বিষয়। এখানে ইউপি চেয়ারম্যানের মিমাংসা তো দূরের কথা, কথা বলারও কোনো এখতিয়ার নেই। চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় গৃহবধূ নাজমার শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর