রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের পৃথক অভিযানে হেরোইন ও চোরাই চাউলসহ চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) দুপুর ১২ টার দিকে গোয়ালন্দ ঘাট থানায় প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার।গ্রেফতারকৃত ১০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদককারবারী হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়া এলাকার মৃত খলিল চৌধুরীর ছেলে মো. শিমুল চৌধুরী (২৮) এবং ১১ বস্তা চোরাই চাউলসহ আসামীরা হলো, রাব্বি আহম্মেদ (২৮), মো. মেহেদী হাসান রাব্বি মন্ডল (২৮) ও মো. রাকিব (২৭)।
প্রেস রিলিজে থানা পুলিশ জানায়, সোমবার(১২ জুন) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানার অফিসারফোর্স অভিযান পরিচালনা করে উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা থেকে পেশাদার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শিমুল চৌধুরী কে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয় এবং অপর অভিযানে একই দিনে রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসিয়ে ১১ বস্তা মোট ২৭৫ কেজি চাউল সহ রাব্বি আহম্মেদ, মোঃ মেহেদী হাসান রাজি মন্ডল (২৮), মোঃ রাকিব (২৭) কে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মাদকবিরোধী অভিযানে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী শিমুলকে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়, তিনি আরো বলেন, শিমুল পোড়াভিটা এলাকায় তার কিছু লোক দিয়ে হেরোইন বিক্রি করায়, তার বিরুদ্ধে পূর্বের আরো একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে এবং অপর অভিযানে একই রাতে বাংলাদেশ হ্যাচারীর সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে রাজবাড়ী থেকে আসা দৌলতদিয়া ঘাটগামী মাহেন্দ্রে থাকা ১১ বস্তা চাউলসহ তিন চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়।