শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    নিজস্ব প্রতিবেদক

    ২ জানুয়ারী, ২০২২ ০৮:৩৮ পূর্বাহ্ন

    রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
    নিহত জাবেদের স্ত্রীর (মাঝে) আহাজারি।

    রাজধানীর দারুস সালাম থানার টেকনিক্যাল মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মো. জাবেদ মজুমদার (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

    শনিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত জাবেদ কুমিল্লার চৌদ্দগ্রামের শেখ আহমেদ মজুমদারের ছেলে। তিনি ঢাকার মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ৮২ নম্বর বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

    নিহতের স্ত্রী মুন্নি আক্তার বলেন, ‘আমার স্বামী ব্যবসা করতো। ব্যবসার কাজে মোটরসাইকেল নিয়ে বাইরে গিয়েছিল। ফেরার পথে টেকনিক্যাল মোড়ে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে আনা হয়।’

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর