শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আবুল খায়ের আবদুল্লাহ বরিশালের মেয়র নির্বাচিত

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ জুন, ২০২৩ ০৭:৪০ পূর্বাহ্ন

    আবুল খায়ের আবদুল্লাহ বরিশালের মেয়র নির্বাচিত

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। তিনি ৫৩ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ ফয়জুল করিমকে।

    বরিশাল শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। সোমবার রাতে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

    রিটার্নিং কর্মকর্তা বলেন, নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৮০৮ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৩ হাজার ৮২৮ ভোট। তৃতীয় হওয়া স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান ৭ হাজার ৯৯৯ ভোট পেয়েছেন।
    বরিশাল সিটি করপোরেশনে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৭। নির্বাচনে মোট ভোট পড়েছে ১ লাখ ৪১ হাজার ৭৫৬। ১২৬টি কেন্দ্রের সব কটিতেই ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

    নির্বাচনে অন্য মেয়র প্রার্থীদের মধ্যে লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন ৬ হাজার ৬৬৫, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মিজানুর রহমান ২ হাজার ৫৪৬, স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকের আসাদুজ্জামান   হাজার ৫২৯ ও স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের মো. আলী হোসেন হাওলাদার ২ হাজার ৩৮১ ভোট পেয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর