তালুকদার আব্দুল খালেক ফের কেসিসির মেয়র

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২৩ ১২:৩৭ পূর্বাহ্ন

তালুকদার আব্দুল খালেক ফের কেসিসির মেয়র

সোমবার অনুষ্ঠিত কেসিসি নির্বাচনে তৃতীয়বারের মতো খুলনা সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী সমর্থিত তালুকদার আবদুল খালেক পুনঃনির্বাচিত হয়েছেন।

খালেক তার নিকটতম প্রতিদ্বন্ধী ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল আউয়ালকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন।
সোমবার রাতে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন কন্ট্রোল রুমে ২৮৯টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার (আরও) মোঃ আলাউদ্দিন।

তালুকদার আবদুল খালেক তার দলীয় প্রতীক 'নৌকা' নিয়ে পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল 'হাত পাখা' প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

কেসিসি নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ৫২২ জন ভোটারের মধ্যে মোট ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং কাস্টিং ভোটের শতাংশ ছিল প্রায় ৪৭ দশমিক ৮৯ শতাংশ।
প্রবীণ রাজনীতিবিদ তালুকদার আব্দুল খালেক যথাক্রমে ২০০৮ ও ২০১৮ সালে বিজয়ী হন।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৩ জুন, ২০২৩ ১২:৩৭ পূর্বাহ্ন