শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে ডুবে শিশুর মৃত্যু

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১২ জুন, ২০২৩ ০৯:২৭ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে ডুবে শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আলী নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (১১জুন) সকাল ১১টার দিকে মহানন্দা নদীর খালঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার দল দুপর ১২টার দিকে ইয়াসিনের মরদেহ উদ্ধার করে। মৃত শিশু ইয়াসিন আলী সদর পৌর এলাকার শাহীবাগ মহল্লার মৃত.দুরুল হোদার ছেলে।

    চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন ও মৃত ইয়াসিন আলীর মা তাসলিমা বেগম জানান, সকাল ১১টার দিকে ইয়াসিনসহ তার আরও দুই বন্ধু মিলে মহানন্দা নদীর খালঘাট এলাকায় গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার বাধন ও মুন্না পানির ১০ থেকে ১২ ফিট গভীর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে শিশুটির মরদেহ চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষনা করে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর