শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মামা শ্বশুরের আঘাতে সাংবাদিক ভাগ্নি জামাই মারাত্মক জখম

    পিরোজপুর প্রতিনিধি

    ১২ জুন, ২০২৩ ০৬:৫৬ পূর্বাহ্ন

    মামা শ্বশুরের আঘাতে সাংবাদিক ভাগ্নি জামাই মারাত্মক  জখম

    পিরোজপুরের ইন্দুরকানিতে মামা শশুর মোঃ ইব্রাহিম এর  আঘাতে ভাগ্নি জামাই সাংবাদিক মোঃ মেহেদী হাসান মারাত্মক জখম হয়েছে। রোববার (১১ জুন) ২০২৩ সকাল ১০টার দিকে উপজেলার ইন্দুকানি সদর ইউনিয়নের ঘোষের হাট  বাজারে  এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীর সূত্রে জানাযায় ভবানীপুর গ্রামের মৃত্যু শামসুর  রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান হাওলাদার (৩৪)আজ সকালে ঘোঘেরহাট বাজারে আসলে, পূর্ব শত্রুতার যের ধরে মামাশ্বশুর মোঃ ইব্রাহিম হোসেনের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উত্তেজিত হয়ে ইব্রাহিম হোসেন তার ভাগ্নি জামাই  মোঃ মেহেদী হাসানের ওপর অতর্কিত হামলা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

    মোঃ মেহেদী হাসান বলেন; আমার মামাশ্বশুর ইব্রাহিম এর স্ত্রীকে নিয়ে দিন দিন আমাদের বাসায় এসে বিভিন্ন সমস্যা তৈরি করে আমি বাধা দিলে, আজ সকালে ঘোষেরহাট বাজারে ঢাকার বাসের টিকিট কিনে বাড়ি ফেরার সমায় পিছন থেকে রড দিয়ে অতর্কিত হামলা করেছে।

    এ বিষয়ে প্রত্যক্ষদর্শী রাকিব হাসান বলেন: আমি উভয়ের ভিতর মারামারি দেখে তাদেরকে পৃথকভাবে আলাদা করে দেই। এ বিষয়ে ইন্দুরকানি থানার ওসি, এনামুল হক জানান, মা ও খালা থানা এসেছেন  ঘটনা স্থলে ফোর্স পাঠাইছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছি ।


    এ বিষয় ইব্রাহিম হোসেনের সাথে একাধিক বার মুঠো ফোনে যোগাযোগ এর চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর