শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইন্দুরকানী চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

    পিরোজপুর প্রতিনিধি

    ১১ জুন, ২০২৩ ০৭:৩৯ পূর্বাহ্ন

    ইন্দুরকানী চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

    পিরোজপুরের ইন্দুরকানীর পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি চাল গুদামজাত করে রাখা  ও আত্মসাৎ করার অভিযোগে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ।

    ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যান শাহীন হাওলাদারের  বিরুদ্ধে সরকারি চাল ও আত্মসাতের করার অভিযোগে বিক্ষোভ করেন এলাকাবাসী।

    উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়রম্যান ও মহাজোটের শরীক জাতীয় পার্টি(জেপির) উপজেলা সভাপতি শাহীন হাওলাদারের বিরুদ্ধে আওয়ামী লীগ মনোনীত পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জম হাওলাদার ও তার সমর্থকরা এ অভিযোগ করেন।

    চেয়ারম্যানের অস্থায়ী ভাড়া করা খাদ্যগুদামে ভিজিডি  সহ ইউনিয়নের জনসাধারণের জন্য বিতরণকৃত এই চাল জব্দ করা হয়েছে।
    অবিতরণকৃত ৮০ বস্তায় দুই টন চারশ কেজি চাল ছিল। চেয়ারম্যান চাল বিতরণ না করে চুরি করে রেখেছে এই অভিযোগে শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাওলাদার মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে ও তার সমর্থকরা পত্তাশী ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ করেন।

    পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ও্ই খাদ্যগুদামে তালাবদ্ধ করে রাখে। শনিবার ইউএনওর নির্দেশে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওই খাদ্যগুদামে ত্রিশ কেজি করে ৮০ বস্তা চাল পান । ওই সময় আওয়ামীলীগের নেতা কর্মী ও জাতীয়পার্টি জেপির নেতা কর্মীর ইউনিয়ন পরিষদের সামনে উপস্খিত ছিলেন। তবে ওই চাল বিতরণের তালিকা দেখে যাচাই বাচাই করে রিপোর্ট দেয়া হবে বলে জানান তদন্ত কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোঃ আলতাফ হোসেন এই প্রতিবেদককে জানান।

    পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন হাওলাদার জানান, নির্বাচনে পরাজিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেয়াজ্জেম হোসেন ও তার লোকজন আমাকে হেয় প্রতিপন্নকরার জন্য মিথ্যা অভিযোগ এনেছে। আমার ইউনিয়ন পরিষদের খাদ্য গুদামে অবিতরণকৃত চাল রয়েছে যা ট্যাগ অফিসার বিতরণের তালিকা মিলিয়ে দেখছে। যারা নেয় নি তাদের চাল দিয়ে দেয়া হবে। পত্তাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোয়জ্জেম হোসেন জানান, চেয়ারম্যানে গুদামে চাল জমা রাখার নিয়ম নাই। স্থানীয়রা সরকারী চাল জমা রাখার অভিযোগ করলে ইউএনও শুক্রবার গুদামে তালা মেরে রাখে।

    শনিবার ৮০ বস্তা চাল ও্ই গুদাম থেকে জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম জানান, এ বিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর