শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

    পিরোজপুর প্রতিনিধি

    ১০ জুন, ২০২৩ ০৯:৫৩ অপরাহ্ন

    পিরোজপুরে প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

    পিরোজপুরে জেলা বাস মালিক সমিতির সহসভাপতি আব্দুর রহমান মল্লিকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার  (১০ জুন)২০২৩ সকাল ১১টায়  জেলার নতুন বাসস্ট্যান্ড সড়কে জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উক্ত সমাবেশে বক্তারা বলেন, জেলা বাস মালিক সমিতির সহসভাপতি ও জেলা কৃষক দলের সহসভাপতি আব্দুর রহমান মল্লিক প্রধানমন্ত্রীকে কটূক্তি করে কথা বলেন এবং নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস শেয়ার করেন। এর আগে তিনি বর্তমান সভাপতি জসিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় সরকারবিরোধী বক্তব্য দেন। এমন ব্যক্তিকে নিয়ে গড়ে তোলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে, তাঁকে দ্রুত সময়ে আইনের আওতায় আনতে হবে।

    উক্ত মানববন্ধনে জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হান্নান শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাবুল হালদার, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সদস্য হাসান শিকদারসহ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি এবং বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অন্যরা।

    উল্লেখ্য, চলতি বছরের ৩ জুন পিরোজপুরে জেলা বাস মালিক সমিতির সহসভাপতি আব্দুর রহমান মল্লিক তাঁর নিজের ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করা একটি ভিডিও শেয়ার করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর