শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রাজবাড়ী গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ একজন আটক

    রাজবাড়ী প্রতিনিধি

    ১০ জুন, ২০২৩ ০৯:৫১ অপরাহ্ন

    রাজবাড়ী গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ একজন আটক

    চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ।

    এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় ৯ জুন ১৩:২৫ ঘটিকার সময় মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী এর নেতৃত্বে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর সাকিনস্থ খানখানাপুর বাজার সংলগ্ন মহাশশ্বান ঘাটের  প্রধান ফটকের সামনে ইটের রাস্তার উপর হতে আসামী ১। মোঃ আলাল হোসেন (40), পিতা-মৃত ইরফান শেখ, গ্রাম-উত্তর দৌলতদিয়া (ফেলু মোল্লার পাড়া), থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ী, এ/পি-রুপপুর (আখ সেন্টার), ইউপি-শহিদ ওহাবপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে ৫০০(পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ আটক করেন।

    উল্লেখ্য সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামী মোঃ আলাল হোসেনের বিরুদ্ধে ০৮(আট) টি মাদকদ্রব্য আইনের  মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে থেকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর