শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে প্রেমের জের প্রতিপক্ষের হাতে যুবক আহত

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১০ জুন, ২০২৩ ০৯:০৬ পূর্বাহ্ন

    শিবগঞ্জে প্রেমের জের প্রতিপক্ষের হাতে যুবক আহত

    চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রেমের জের ধরে এক যুবককে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। আহত যুবক হলো শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর তাতীপাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম(২৭,।ঘটনাটি ঘটেছে গত ৮জুন বুহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকার আম বাগানে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় একদল যুবক আমবাগানে আরিফুল ইসলামকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে।  এসময় স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

    দায়িত্বরত চিকিৎসক ফরহাদ আলি সুইট  জানান, আঘাতে তার হাত ভেঙ্গে গেছে এবং অন্যান্য স্থানে আঘাত রয়েছে। আহত  আরিফুল ইসলাম   জানান,৮জুন বৃহস্পতিবার সন্ধ্যায় কৌশলে, রজব মিস্ত্রি, মানিক, রহমত নয়ালাভাঙ্গা ইউনিয়নের  হাসান, সহ কয়েকজন যুবক ডেকে নিয়ে গিয়ে আমার উপর সন্ত্রাসী হামলা চালায় আমাকে গুরুতর আহত করে।

    উল্লেখ্য,ঘটনার বিষয়ে বিবাদী পক্ষের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করেও তাদেরকে ফোনে পাওয়া যায়নি। এমতাবস্থায ঘটনার বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর