শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাইবান্ধায় কোরবানীর সরঞ্জাম তৈরিতে ব্যস্ত কামাররা

    গাইবান্ধা প্রতিনিধি

    ১০ জুন, ২০২৩ ০৯:০২ পূর্বাহ্ন

    গাইবান্ধায় কোরবানীর সরঞ্জাম তৈরিতে ব্যস্ত কামাররা

    ক্ষুদ্র লৌহজাত শিল্পের উপর নির্ভরশীল গাইবান্ধার গ্রামগঞ্জের পেশাদার কামারদের কামারশালাগুলো এখন লোহার নানা জিনিস তৈরীর টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে। কামাররাও তাদের ব্যবসার ব্যস্ত সময় পাড় করছে। কেননা সামনেই ঈদুল আজহা। কোরবানীর জন্য দা, বিভিন্ন সাইজের চাকু, ছোড়া ও বটির এখন ভীষণ চাহিদা। ফলে রাতদিন কাজ চলছে  এখন কামারশালাগুলোতে।

    গাইবান্ধার হাট-বাজারগুলোতেও কোরবানীর সরঞ্জাম বিক্রির নতুন নতুন দোকান বসেছে। এমনকি শহরের রাস্তার ধারেও বসেছে দোকান। ক্রেতারাও প্রয়োজন মত দেখে শুনে কিনছে তাদের কোরবানীর সরঞ্জাম। এদিকে ঈদে দা, বটি, ছোরা, চাকুর চাহিদা বৃদ্ধি পাওয়ায় তৈরীর সরঞ্জাম কাঁচা লোহার দামও বাড়িয়ে দিয়েছে ব্যবসায়িরা। ফলে বগুড়া, রংপুর থেকে স্থানীয় কামারদের বেশী দামে কিনতে হচ্ছে কাঁচা লোহা। এতে এসব সরঞ্জাম তৈরীর উৎপাদন ব্যয়ও অনেক বেড়ে গেছে। এজন্য সংগত কারণেই ক্রেতারা বেশী দামে কিনতে বাধ্য হচ্ছে কোরবানী ঈদের অতি প্রয়োজনীয় এসব সরঞ্জাম।

    জেলা শহরের কাচারি বাজার রাস্তার ধারে দোকান দিয়ে কোরবানীর  এসব সরঞ্জাম বিক্রি করছে মমিনুল ইসলাম। সে জানায়, এখন অল্প স্বল্প বেচাকেনা শুরু হলেও ঈদের তিনদিন আগে থেকেই বিক্রি আরও কয়েক গুণ বেড়ে যাবে। সাধারণত বিভিন্ন এলাকার কামাররা তার দোকানে এসেই এসব সরঞ্জাম বিক্রি করে যায়। প্রয়োজনে সে নিজেও কামারশালায় গিয়ে সংগ্রহ করে নিয়ে আসে। এদিকে ঈদ উপলক্ষে মূল্য বৃদ্ধি পাওয়ায় কোরবানির একটি ছোরা ৩৫০ থেকে ৪শ’, বিভিন্ন সাইজের চাকু ৩০ থেকে ১শ’ টাকা, বটি ১শ’ থেকে ৩৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। তবে দাম আরও বাড়বে বলে সে জানায়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর