শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করলেন ভূমি সচিব

    গাইবান্ধা প্রতিনিধি

    ১০ জুন, ২০২৩ ০৮:৫৮ পূর্বাহ্ন

    গাইবান্ধায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করলেন ভূমি সচিব

    ভূমি মন্ত্রনালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধায় ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়ন সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৮ জুন) দিনব্যাপী গাইবান্ধার সার্কিট হাউস কনফারেন্স রুমে কর্মশালায় প্রধান অতিথি ভার্চুয়াল যুক্ত হয়ে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ভূমি মন্ত্রনালয়ে সচিব মো. খলিলুর রহমান।

    জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান ও ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক। প্রশিক্ষণ পরিচালনা করেন ভূমি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ড. জাহিদ হোসেন পনির। প্রশিক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রবিউল ইসলামসহ সহকারি কমিশনার (ভূমি) ও ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

    ভূমি সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল ভূমি সেবা সহজ করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। সাধারণ মানুষ যাতে তাদের সেবা পেতে স্বস্তি পায় সে জন্য ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়ন কার্যক্রম চালু করেছে। এতে করে ভূমি ব্যাবস্থাপনায় হয়রানি ও জটিলতা থাকবে না। যদি  কোন সমস্যা থাকে তা চিহ্নিত করতে সহজ হবে। এ কর্মশালায়, সহকারি কমিশনার (ভূমি) ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাবৃন্দ অংশ নেয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১০ জুন, ২০২৩ ০৮:৫৮ পূর্বাহ্ন