শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাচোলে বাইকের ধাক্কায় যুবক নিহত, আহত-৩

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১০ জুন, ২০২৩ ০৮:৫৪ পূর্বাহ্ন

    নাচোলে বাইকের ধাক্কায় যুবক নিহত, আহত-৩

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। নিহত যুবক হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের বকুলের ছেলে আকাশ (২২)।

    আহতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের চৌহদ্দিটোলা দ্বারিয়াপুরের  জাকারিয়ার ছেলে মাহফুজ (১৭)। নয়ন (২৫) ও নাজিম (২৫)। তাৎক্ষণিক এ দুজনের পিতার নাম পাওয়া যায়নি।

    নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মিন্টু রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন এ প্রতিবেদক কে।

    জানাগেছে, ৯ জুন শুক্রবার বিকেল ৫ টার দিকে ২ টি মোটরসাইকেলে ৪ জন আরোহী গোরবাতলা হতে গোমস্তাপুর যাবার পথে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর মোড়ে পাকা রাস্তার উপর একটি মোটরসাইকেল অপর আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাস্তায় ছিটকে পড়ে আকাশ নিহত হয়।  

    এ সময় অপর ৩ জন যুবক গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস, নাচোল থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর