শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শেখ হাসিনা গরিবের বন্ধু : পররাষ্ট্রমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১ জানুয়ারী, ২০২২ ১১:৫৭ অপরাহ্ন

     শেখ হাসিনা গরিবের বন্ধু : পররাষ্ট্রমন্ত্রী
    পররাষ্ট্রমন্ত্রী

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের বন্ধু এবং সবসময়ই তাঁর দৃষ্টি থাকে যাতে আমাদের দেশের সাধারণ মানুষ ও অসহায় মা-বোনদের কষ্ট না হয়। তিনি বলেন, গরিব মানুষের সুবিধার জন্য সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচি হাতে নিয়েছেন। যেমন, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা। ড. মোমেন বলেন, এসব ভাতার পরিমাণও এখন বৃদ্ধি করা হয়েছে।

    শনিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে মহানগরীর ২৭টি ওয়ার্ডের অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের ফলেই বিপুল সংখ্যক মানুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় বিভিন্নরকম ভাতা দেয়া সম্ভব হচ্ছে। কোভিড-১৯ মহামারির মধ্যে গরিব মানুষের যাতে অসুবিধা না হয়, সে জন্য ৫০ লক্ষাধিক মানুষের হাতে নগদ দুই হাজার পাঁচশ’ টাকা করে প্রদান করা হয়েছে।

    সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মহানগরীর ২৭টি ওয়ার্ডের কমিশনারদের মাধ্যমে এগারো হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর