শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাইবান্ধায় বিএনপির অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

    গাইবান্ধা প্রতিনিধি

    ৯ জুন, ২০২৩ ০৮:২৩ পূর্বাহ্ন

    গাইবান্ধায় বিএনপির অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

    গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ সারাদেশে বিদ্যুতের অসনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচি শেষে গাইবান্ধা নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

    জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, আব্দুল মোন্নাফ আলমগীর, জেলা জিয়া পরিষদের আহবায়ক আব্দুল আউয়াল আরজু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী প্রমুখ।

    বক্তারা বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদ ও সারাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। তারা আরও বলেন, এই সরকার ব্যর্থ সরকার। দেশের মানুষ আর এই স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তারা ভোট চোর, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাই সাধারণ মানুষ এই সরকারকে আর বিশ্বাস করতে চায় না। আজ দেশে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মানুষ এই সরকারের কাছে এখন জিম্মি হয়ে পড়েছে। ফলে সময় এসেছে সরকারকে পদত্যাগ করে তত্ত¡াবধায়ক সরকারের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচন করা। নইলে তারা পালানোর পথ খুঁজে পাবে না।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর