গোবিন্দগঞ্জে থেকে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

৯ জুন, ২০২৩ ০৮:১২ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে থেকে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ এক অভিযান চালিয়ে উপজেলার মহিমাগঞ্জ বন্দর থেকে ১ কেজি গাঁজা সহ রাজন বাঁশফোড় (৩০) নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। সে উপজেলার মহিমাগঞ্জ বন্দরের রেলষ্টেশন সংলগ্ন এলাকার মন্টু বাঁশফোড়ের পুত্র।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম  জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা সময় বুধবার রাতে রাজনের বাড়ী তল্লাশি করে তার ঘর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় রাজন ও তার স্ত্রী পালিয়ে আত্নগোপন করে। থানায় এ ব্যাপারে মামলা দায়ের হলে  পুলিশ গভীর রাতে আবারো অভিযান পরিচালনা করে রাজন কে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে সে বাড়ীতে গাঁজা রেখে খুচরা বিক্রয় কার্যক্রম পরিচালনা করে আসছিল।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৯ জুন, ২০২৩ ০৮:১২ পূর্বাহ্ন