শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রাজবাড়ীতে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, খোঁজ মেলেনি দুই দিনেও

    রাজবাড়ী প্রতিনিধি

    ৯ জুন, ২০২৩ ০৭:৪৬ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, খোঁজ মেলেনি দুই দিনেও

    রাজবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে মোঃ সিদ্দিক মিজি সোহেল (৫০) নামে একজন ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে।

    এব্যাপারে সদর থানায় সাধারণ ডায়রী করা হলেও গত দুই দিনেও মেলেনি কোন খোঁজ।এদিকে,সোহেলের খোঁজ না পেয়ে পরিবারের লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে। সোহেল রাজবাড়ী সদর উপজেলার নয়নন্দিয়া গ্রামের মোঃ করিম মিজির ছেলে।

    জানাগেছে, মোঃ সিদ্দিক মিজি সোহেল সাইকেল পার্স ও ফলের ব্যবসা করে। তার একমাত্র ছেলে সৌদি আরব থাকে এবং একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে।

    বৃহস্পতিবার বিকালে সোহেলের বাবা করিম মিজি জানান, তার ছেলে গত ৬ জুন সন্ধ্যায় বাড়ী থেকে বের হয়ে রাজবাড়ী বাজারের ফলবাজার থেকে ব্যবসায়ীক পাওয়ানা টাকা আনতে যায়। ওই দিন রাত ১১টার দিকে সোহেল তার নিজ মোবাইল থেকে বন্ধু সাইদুর রহমানকে বলেন সদর উপজেলার বাগমারা কালার দেয়ালব্রীজ এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে আটক করা হয়েছে। বিষয়টি ওই সময়ই সাইদুর রহমান তাদের জানান। তারা তাকে খোজা শুরু করেন।তবে বৃহস্পতিবার বিকাল পর্যন্তও তার কোন খোঁজ তারা পায়নি।ঘটনার পর থেকে তাদের পরিবারের সদস্যদের মাঝে আতংক বিরাজ করছে। গত বুধবার তিনি রাজবাড়ী থানায় একটি সাধারণ ডায়রিও করেছেন।

    রাজবাড়ী থানার এসআই মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ডিবি পুলিশ সেহেলকে তুলে নিয়ে যায়নি। তারাও ঘটনার পর থেকে সোহেলকে খুজে বের করার চেষ্টায় আছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৯ জুন, ২০২৩ ০৭:৪৬ পূর্বাহ্ন