শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

    রাজবাড়ী প্রতিনিধি

    ৯ জুন, ২০২৩ ০৭:৪৪ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

    রাজবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ বালক ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও  রাজবাড়ী সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এ খেলা শুরু হয়।

    উদ্বোধনী দিনে সদর উপজেলার ৬ টি ইউনয়নের ৬ টি দল এ খেলায় অংশ করে। পাঁচুরিয়া-আলীপুরের খেলায়, আলীপুর বিনা প্রতিদন্দিতায় বিজয়ী,বরাট-খানগঞ্জ খেলায় বরাট পেনালটি শটে ৩-১ গোলে  বিজয় অর্জন করে। এবং মিজানপুর-চন্দনী ইউনিয়নের খেলায়, মিজানপুর ইউনিয়ন বিনা প্রতিদন্দিতা বিজয়ী হয়।

    এ খেলায় সদর উপজলার ১৪ ইউনিয়ন অংশ গ্রহন করবে।

    খেলায় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মঞ্জুরুল আলম দুলাল,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর