আত্মহত্যাকারী পিরোজপুর সদর থানার ঝাড়ুদার মামুনের কবর জিয়ারত করেন পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।
তিনি বৃহষ্পতিবার বিকেলে ইন্দুরকানীতে নিহত মামুনের গ্রামের বাড়ি গাবগাছিয়ায় আসেন, সেখানে তিনি মামুনের কবরে ফাতেহা পাঠ ও দোয়া ও মোনাজাত করেন।
এসময় তার সফর সঙ্গি হিসেবে ইন্দুরকানী থানার ওসি তদন্ত জুলফিকার আলী ও মামুনের মামা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ খালেক গাজী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মামুনের মায়ের সাথে কথা বলেন এবং মামুনের রেখে যাওয়া ৮ বছরের ছেলেটিকে কাছে টেনে নেন ও পরিবারের অনন্য সদস্যদের সাথে কথা বলে সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় গণমাধ্যম কর্মীরা পুলিশ সুপারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনা তদন্তর জন্য পিরোজপুর জেলা সহকারি পুলিশ সুপারের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়েছে কয়েক দিনের ভিতর তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
মামুনের মৃত্যু একটা অনাকাঙ্খিত ঘটনা। মামুন আমাদের পুলিশ পরিবারের ই একজন সদস্য আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
উলেখ্য পিরোজপুর সদর থানায় ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিল মামুন, সে ইন্দুরকানী থানায় প্রায় দশ বছর চাকুরি করেছে। মামুন তার মৃত্যুর জন্য ইন্দুরকানী থানার বর্তমান ওসি এনামুল হককে দায়ী করে একটি চিরকুট লিখে গেছেন। “আমি ইন্দুরকানী থানার ওসির টাকা চুরি করি নাই আমাকে ফাঁসানো হয়েছে।” তার অকাল মৃতুর জন্য এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।