শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে শ্রমিক কর্মচারীদের মানববন্ধন

    গাইবান্ধা প্রতিনিধি

    ৮ জুন, ২০২৩ ১২:০৬ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে শ্রমিক কর্মচারীদের মানববন্ধন

    অবসর গ্রহণের দীর্ঘদিন পরেও অবসরোত্তর প্রাপ্য টাকা না পাওয়ায় বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার আওতাধীন অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা বিক্ষোভ প্রদর্শন এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।  বুধবার (৭ জুন) দুপুরে উপজেলার মহিমাঞ্জের রংপুর চিনিকলের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।

    বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির ব্যানারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষনের লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, রংপুর চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এজেএম শহীদুল আলম, নজমুল হক, শামসুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক প্রমূখ।

    বক্তারা বলেন, অবসরোত্তর পাওনাদি না পাওয়ায় শেষ বয়সে এসে নিজের চিকিৎসা ও খাদ্যের নিরাপত্তার জন্য আমাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। কর্তৃপক্ষ একটু সদয় হলেই আমরা বেঁচে যেতাম। এখন মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া আমরা আর কোন পথ খুঁজে পাচ্ছি না। আমাদের বাঁচাতে তাই মানবতার নেত্রীর কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি।  

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের পর রংপুর চিনিকলের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী একটি মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৮ জুন, ২০২৩ ১২:০৬ পূর্বাহ্ন