শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পলাশবাড়ীতে কৃষি জমিতে মাটি কাটার দায়ে জরিমানা

    গাইবান্ধা প্রতিনিধি

    ৭ জুন, ২০২৩ ০৯:৫০ অপরাহ্ন

    পলাশবাড়ীতে কৃষি জমিতে মাটি কাটার দায়ে জরিমানা

    গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে তিন এস্কেবেটর মালিকের কাছ থেকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার সন্ধায় সহকারী কিমশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম. ফয়েজ উদ্দীন অভিযানে এ জরিমানা করেন। স্কেটর মালিকরা হলেন উপজেলার বরিশাল ইউপির পশ্চিম গোপিনাথপুরের হৃদয় চন্দ্র, কিশামত চেরেঙ্গা গ্রামের শাহীন মিয়া ও দুবলাগাড়ি গ্রামের আনিছুর রহমান। তাদের মধ্যে হৃদয়কে ২ লাখ ও শাহীন ও আনিছুরকে ১ লাখ ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

    রাতে বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম. ফয়েজ উদ্দীন জানান, দন্ডিতরা অবৈধভাবে এক্সেবেটর দিয়ে কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে উপজেলার বরিশাল ইউনিয়নের বুড়ির বাজার, বাসুদেবপুর রায়পাড়া ও রামপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় তাদের জরিমানা করা হয়। অবৈধ এমন কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর