পিরোজপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৬ দফা দিবস পালন করা হয়েছে। আজ বুধবার (৭ জুন) ২০২৩ পিরোজপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে ৬ দফা দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে এম এ আউয়াল, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান খালেক, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড: কানাইলাল বিশ্বাস।সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সিকদার (মন্টু),যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।
পৌর আওয়ামীলীগ সভাপতি কাউন্সিলর সাদউল্লাহ্ লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন এর সঞ্চালনায় বক্তারা ৬ দফা সম্পর্কে আলোকপাত করেন।
সভা শেষে বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।