শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শিবগঞ্জে সরকারি দুটি পুকুর উদ্ধার করল প্রশাসন

    গাইবান্ধা প্রতিনিধি

    ৭ জুন, ২০২৩ ০৯:১২ পূর্বাহ্ন

    শিবগঞ্জে সরকারি দুটি পুকুর উদ্ধার করল প্রশাসন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে দখলে থাকা দুটি সরকারি পুকুর উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ৬১ নম্বর গঙ্গাহার মৌজার ১৪৭ নম্বর দাগের ০.৬০ একর ও ১৫২ নম্বর দাগের ০.৩১ একরের দুটি পুকুর সরকারি নিয়ন্ত্রণে আনা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, সরকারি ১ নম্বর খাস খতিয়ানের দুটি পুকুর দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে ভোগদখল করে আসছিল। খবর পেয়ে বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহবাজপুর ইউনিয়নের ৬১ নং গঙ্গাহার মৌজার ১৪৭ নং দাগের ০.৬০ একর ও ১৫২ নং দাগের ০.৩১ একরের দুটি সরকারি পুকুর উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সম্পত্তি সরকারের পক্ষে জেলা প্রশাসক সম্বলিত সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।

    এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন। শিবগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৭ জুন, ২০২৩ ০৯:১২ পূর্বাহ্ন