শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, মা সহ আহত ৫

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৬ জুন, ২০২৩ ০৯:৪৮ পূর্বাহ্ন

    শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, মা সহ আহত ৫

    চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহাদ আলী (৮) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে শিশুটির মা রুমি বেগমসহ (৩৫) পাঁচজন ব্যক্তি। নিহত শিশু শিবগঞ্জ পৌর এলাকার বড় চক মহল্লার সোহেল রানার ছেলে। রোববার রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ পৌরসভার রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, আহাদ ও তার মা রুমি বেগমসহ কয়েকজন যাত্রী ভটভটি যোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ আসছিলেন। এ সময় সোনামসজিদগামী একটি কার্ভাডভ্যান যাত্রীবাহী ভটভটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু আহাদ। গুরুতর আহত হয় শিশুটির মা সহ পাঁচজন যাত্রী।

     স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শষ্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর