শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৬ জুন, ২০২৩ ০৮:৪৪ পূর্বাহ্ন

    সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

    দুই মাস ২০ দিন বন্ধ থাকার পর দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। সোমবার সন্ধ্যা পর্যন্ত পেঁয়াজভর্তি ৫৭টি ট্রাক সোনামসজিদ বন্দরে প্রবেশ করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ।

    তিনি জানান, বিকেল থেকে পেঁয়াজবাহী ট্রাক প্রবেশ শুরু করেছে। ইমপোর্ট পারমিট-আইপি অনুমোদন পাওয়া নথিপত্র পেলেই ট্রাক প্রবেশের অনুমোদন দেয়া হচ্ছে। জানা গেছে- দেশে পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হওয়ায় সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখে। তবে পর্যাপ্ত মজুত থাকলেও শুধুমাত্র আমদানি বন্ধের অজুহাতে কয়েক মাস ধরে এ পণ্যটির বাজারে অস্থিরতা দেখা দেয়। দুয়েক মাসের ব্যবধানে আড়াই থেকে তিনগুণ বেড়ে যায় দাম।

    বিভিন্ন বাজারে ভোক্তা অধিদপ্তর এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও পণ্যটির দামের লাগাম টানা যায়নি। অবশেষে রোববার বিকেলে সরকার পেঁয়াজ আমদানির ঘোষণা দেয় সরকার। পেঁয়াজ আমদানিকারক মাসুদ রানা বলেন, সরকার পেঁয়াজ আমদানির অনুমোদন দেয়ার পর থেকেই আমরা কার্যক্রম শুরু করি। বিকেলের দিকে আমদানি শুরু হয়েছে। কয়েকজন আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমোদন পেয়েছেন।

    এ বিষয়ে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, বিকেল থেকে পেঁয়াজ আসা শুরু হয়েছে সোনামসজিদ বন্দরে। সন্ধ্যা পর্যন্ত পেঁয়াজভর্তি ৫৭টি ট্রাক পানামায় প্রবেশ করেছে। সর্বশেষ গত ১৫ মার্চ পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হয়। এরপর বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর