শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নেছারাবাদে মৎস্য দপ্তরের সহায়তায় জেলেদের চাল চুরি

    পিরোজপুর প্রতিনিধি

    ৫ জুন, ২০২৩ ০৫:৫৩ পূর্বাহ্ন

    নেছারাবাদে মৎস্য দপ্তরের সহায়তায় জেলেদের চাল চুরি

    পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা মৎস্য অফিসের সহায়তায় বলদিয়া ইউপির জেলেদের চাল চুরি করেছে জনৈক শহিদ বিশ্বাস। তিনি উপজেলা মৎস্য অফিসে চাউল না পাওয়া তালিকাভুক্ত ৪ জন জেলের অভিযোগের পরেও তাদের চাল দেওয়া হয়নি বলে স্বীকার করে চাল ফেরৎ দিতে সম্মত হয়।

    উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি সুনিল জানায়, মৎস্য অফিসের সাথে আতাত করে শহীদ বিশ্বাস বলদিয়া ইউপির জেলে তালিকা থেকে শুরু করে সকল কাজ একাই করে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগের পর গতকাল ৪ জুন রবিবার দুপুরে জাতীয় মৎস্যজিবী সমিতির সভাপতি মোশারফ ও মৎস্য অফিসের লোকজন এক শালিস বৈঠকে বসে। এসময় শহীদ বিশ্বাস নিজে জেলে না হয়েও বলদিয়া ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি হয়ে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সালেক চৌকিদারসহ জেলে নয় এমন লোকজন তালিকাভুক্ত করে প্রকৃত জেলেদের সরকারি সহায়তার এই চাউল বঞ্চিত করে আসছে দীর্ঘ দিন ধরে। জেলেদের মধ্যে যারা তালিকায় রয়েছে তাদের চাউল চুরি করায় মৎস্য অফিসের অফিস সহকারি ফিরোজের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে চোরাই চাউল ফেরৎ দিবে মর্মে এক দিনের সময় চেয়ে প্রার্থনা করে। এসময় সমুদ্রগামী আট জেলের চাউল নিজ জিম্মায় রাখার বিষয় স্বীকার করে তাদের আগামীকাল বিতরণ করবে বলে অঙ্গীকার করে।

    শহীদ বিশ্বাসের বিষয়ে এলাকাবাসী জানায়, সে জেলে নয় জিবনে একটা মাছও ধরেনি। পেশায় নৌকা মিস্ত্রী কিন্তু সে বাটপারি চিটারি করে চলে। উপজেলার সকল সরকারি সহায়তার তালিকায় লোকজনের নাম দিয়ে বাটপারি করে নিজে খায়। প্রতিবন্ধি মোঃ নজরুল ইসলাম জানায়, তার পঙ্গুভাতার আঠারো হাজার টাকার পাঁচ হাজার টাকা দিয়ে তের হাজার টাকা চুরি করে এই শহীদ।

    জেলেদের তালিকা নিয়ে সরেজমিনে গণমাধ্যম কর্মীরা রাজাবাড়ি গ্রামে গেলে লোকজনের মধ্য থেকে সহায়তাভোগী সালেক চৌকিদার বাগানের ভেতর দৌড়ে পালায়। এসময় এলাকাবাসী জানায়, এই গ্রামে যাদের নাম এসেছে তারা কেউ জেলে নয়। দলীও লোকজনের নাম দিয়ে অনেকেই সুবিধা লুটছেন। এ ব্যাপারে শহীদ বিশ্বাস জানান, তিনি ইউনিয়ন কৃষকলীগের কমিটিতে রয়েছেন এবং মৎস্যলীগের সভাপতি। নেতাদের নির্দেশমতে সহায়তার তালিকা প্রস্তুত করে বিতরণ করেছে। মাস্টার রোলে নাম থাকা চারজনার চাউল কাল দেওয়া হবে। সমুদ্রগামী জেলেদের চাউল রাখা আছে সেটাও ফেরৎ দিবে বলে জনান।

    এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, প্রকৃত জেলের সংখ্যা খুবই কম। অনেক আগে জেলেদের কার্ড করা হয়েছে তখন অনেক সুবিধাভোগী এই তালিকায় নাম উঠানোয় এখন সমস্যা হচ্ছে। এখন থেকে প্রকৃত জেলেদের নাম সার্ভে করে নতুন লিস্ট প্রস্তুত করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর