শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আঙ্কারায় এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৪ জুন, ২০২৩ ০১:৩৩ অপরাহ্ন

    আঙ্কারায় এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী  ড. রেবেকা সুলতানা শনিবার আঙ্কারার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুরস্কের নব নির্বাচিত  প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এর শপথ অনুষ্ঠানে যোগ দেন।

    রাষ্ট্রপতির সাথে সফরে থাকা তাঁর  প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, বিশ্বের ৭৭টি দেশের নেতৃবৃন্দ আজ সন্ধ্যা ৫ টায় (তুরস্ক স্থানীয়  সময়) এই শপথ অনুষ্ঠানে অংশ নেন।

    এছাড়াও অনুষ্ঠানে ন্যাটো এবং ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসি’সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
    তুর্কি নেতা এরদোগান টানা  তৃতীয় মেয়াদে  প্রেসিডেন্ট হিসেবে  শপথ গ্রহণ করেন। পরে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে প্রেসিডেন্ট প্যালেসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। শপথ গ্রহণের পরপরই প্রেসিডেন্ট এরদোগান তুরস্ক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন করেন।

    রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিন গত বৃহস্পতিবার রাতে ছয় দিনের  সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন। তুরস্ক সফরকালে  রাষ্ট্রপতি আঙ্কারায় শেরাটন আঙ্কারা হোটেলে অবস্থান করছেন।

    আগামী ৬ জুন সন্ধ্যায় একটি ভিভিআইপি বিমানে (ফ্লাইট নং বিজি ২০৮) দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্র
    প্রধানের।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৪ জুন, ২০২৩ ০১:৩৩ অপরাহ্ন