শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পলাশবাড়ীতে মহিলা নেত্রী শ্যামলীকে গ্রেফতারসহ শাস্তির দাবি

    গাইবান্ধা প্রতিনিধি

    ৪ জুন, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে মহিলা নেত্রী শ্যামলীকে গ্রেফতারসহ শাস্তির দাবি

    গাইবান্ধার পলাশবাড়ীতে বীরমুক্তিযোদ্ধা পরিবারের পরিচয় দিয়ে ভূমি দস্যু-চাঁদাবাজিসহ বিভিন্ন হয়রানি মূলক মিথ্যা মামলা দায়েরকারী লেডি মাস্তান শ্যামলী আক্তারের শাস্তির দাবীতে এক মানববন্ধন ও সড়ক অবরোধ-বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৩ জুন) সকাল ১১টায় পৌরশহরের স্থানীয় চৌমাথা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা তাঁতীলীগ, সাংবাদিক সমাজ, সরকারি কলেজ ছাত্রলীগ, উপজেলা নর সুন্দর ও পার্লার শ্রমিক ইউনিয়ন, উপজেলা ফুটবল কোচিং একাডেমিসহ ১২টি সামাজিক-পেশাজীবি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ-সদস্য ছাড়াও পৌর এলাকার প্রায় দু’হাজার মানুষ অংশ নেয়।

    মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান মন্ডল, শ্রমিক নেতা সুরুজ হক লিটন, ভূক্তভোগী পরিবার গুলোর মধ্যে মহিলা আওয়ামী লীগ নেত্রী উম্মে হানি বেগম, রিনা বেগম, আব্দুর রাজ্জাক, ফরহাদ মিয়া, শেখ তোতা, মামুন মিয়া, ইসলাম গণি মন্টু প্রমুখ।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব এবং থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা লেডি মাস্তান শ্যামলী আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারী তাদের অবরোধ তুলে নেয়। বক্তারা বীরমুক্তিযোদ্ধা পরিবারের পরিচয় দিয়ে ভূমি দস্যু-চাঁদাবাজিসহ বিভিন্ন হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরকারী লেডি মাস্তান শ্যামলী আক্তারের বিচারের মাধ্যামে শাস্তির দাবী জানান।

    মানববন্ধনে গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা তাঁতীলীগ, সাংবাদিক সমাজ, সরকারি কলেজ ছাত্রলীগ, উপজেলা নর সুন্দর ও পার্লার শ্রমিক ইউনিয়ন, উপজেলা ফুটবল কোচিং একাডেমিসহ ১২টি সামাজিক-পেশাজীবি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ-সদস্য ছাড়াও পৌর এলাকার শতশত মানুষ অংশ নেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৪ জুন, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ন