শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে দুর্বৃত্তদের আঘাতে গুরুতর আহত মুইন সরদার

    পিরোজপুর প্রতিনিধি

    ৪ জুন, ২০২৩ ০৮:৩৬ পূর্বাহ্ন

    পিরোজপুরে দুর্বৃত্তদের আঘাতে গুরুতর আহত মুইন সরদার

    পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছাত্রলীগ কর্মী  মুইন সরদার (১৮) পিতা -শামীম সরদার গ্রাম পশ্চিম দুর্গাপুর  দুর্বৃত্তদের হাতুড়ি ও শরকির আঘাতে গুরুতর আহত হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায় গত ১২  মে শুক্রবার রাত আনুমানিক ৮ টায়, পাঁচপাড়া বাজার হইতে বাড়ি ফেরার পথে জনৈক দুর্বৃত্ত
    শাহরিয়ার শেখ (২২) পিতা মালেক শেখ, রুবেল মল্লিক (২৭) পিতা: এনায়েত মল্লিক, মোঃ মালেক শেখ (৫১) পিতা : মৃত আইয়ুব আলী শেখ,  পশ্চিম দুর্গাপুর ৬ নং ওয়ার্ড এর বাসিন্দা, পূর্ব বিরোধের জের ধরিয়া ও বর্তমানে মুইন সরদার ছাত্রলীগ করার কারণে উপরোক্ত আসামিগণ রুবেল মল্লিকের বাড়ির সামনে দিয়া বাড়িতে যাওয়া সময় মুইন সরদার কে একা পাইয়া বেধরক মারপিট করেন এবং হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করেন, এরপরে শরকি দিয়ে ও আঘাত করেন, এবং মুইন সরদারের সাথে থাকা একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট ও নগদ ৮০০০/- টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

    পরবর্তীতে মুইন সরদারের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়, মুইন সরদারকে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় ,এবং উন্নত চিকিৎসার জন্য মুইন সরদারকে খুলনায় পাঠানো হয়েছে।

    পরবর্তীতে ১৫ মে মুইন সরদারের বাবা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নাম্বার:-৭৬৪

    এ ব্যাপারে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মৃধা বলেন একটা ঘটনা শুনেছি, ছেলেটির ছাত্রলীগ করে। তবে আমার কাছে কেউ কোন অভিযোগ করে নাই।

    পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন এই প্রতিবেদককে বলেন একটা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর