শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • করোতোয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩ জুন, ২০২৩ ০৭:০৬ পূর্বাহ্ন

    করোতোয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

    গাইবান্ধা জেলায় প্রচণ্ড গরমে স্বস্তি পেতে করোতোয়া নদীতে গোসল করতে নেমে জিল্লুল মিয়া (১০) নামের এক শিশু নিখোঁজ হয়। নিখোঁজের চার ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

    শুক্রবার (২ জুন) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া এলাকার করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। জিল্লুল মিয়া বাগদা বাজার মিশন রোড এলাকার জহুরুল ইসলামের ছেলে।

    স্বজনরা জানান, শুক্রবার দুপুরের দিকে তীব্র দাবদাহ থেকে বাঁচতে জিল্লুলসহ ৫ শিশু স্থানীয় পলুপাড়া এলাকার করতোয়া নদীতে গোসলে নামে। ওই সময় সেখানে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলনের কারণে সৃষ্ট একটি বড় গর্তে পড়ে যায় শিশুরা। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে একে একে চার শিশুকে উদ্ধার করলেও নিখোঁজ থাকে শিশু জিল্লুল।

    পরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা অনেক খুঁজেও তাকে উদ্ধার করতে না পেরে রংপুর ফায়ার সার্ভিসে ডুবুরি দলের জন্য খবর দেয়। বিকেল সাড়ে ৪টার পরে পানির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

    বিষয়টি গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,নদীতে গোসল করতে নেমে জিল্লুল মিয়া নামের এক শিশুর মৃত্য হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩ জুন, ২০২৩ ০৭:০৬ পূর্বাহ্ন