শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সাদুল্লাপুরে অবৈধ সম্পর্ক, দাদা গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি

    ২ জুন, ২০২৩ ০৯:৫৩ পূর্বাহ্ন

    সাদুল্লাপুরে অবৈধ সম্পর্ক, দাদা গ্রেফতার

    গাইবান্ধায় ১৩ বছর বয়সী নাতনীর পেটে দাদার অবৈধ সন্তান, থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্ত দাদাকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে সাদুল্ল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালিদহ গ্রামে।

    ভিকটিম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের জনৈক্য ব্যক্তির মা হারা অসহায় ১৩ বছরের মেয়েটি ৫ম শ্রেনী পর্যন্ত পড়ালেখা করেছে, বাবা বিয়ে করে সৎ মাকে নিয়ে ঢাকায় থাকে। লম্পট আঃ সামাদ (৭৫) গ্রাম সম্পর্কে দাদা হন, তিনি তাকে দিয়ে বাড়ীর সাংসারিক কাজ কর্ম করে নিতেন। এক পর্যায়ে নাতনীর উপর তার কু-দৃষ্টি পড়ে, ফাঁকা বাড়ী পেয়ে তাকে জীবন নাশের ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করেছে বলে জানিয়েছে ওই ভুক্তভোগী নাতনী।

    গত (৩০ মে) রাতে ওই ভুক্তভোগি নাতনী জন্ম দেয় এক মৃত সন্তান। জন্মের পরই সন্তানের বিষয়টি রাতেই ধামাচাপা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয় লর্ম্পট দাদা। এ ঘটনায় ভিকটিমের আপন দাদী পারুল বেগম বাদী হয়ে সাদুল্ল্যাপুর থানায় মামলা দায়ের করে। মামলার পরেই ওই রাতেই নারী লোভী  দাদা সামাদকে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জিয়াউল হক মামুন সংঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে।

    মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউল মামুন জানান, মুল আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে হাসপতালে আর মৃত নবজাতক সন্তানকে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা,তা খতিয়ে দেখা হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২ জুন, ২০২৩ ০৯:৫৩ পূর্বাহ্ন