শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শিবগঞ্জে তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

    গাইবান্ধা প্রতিনিধি

    ২ জুন, ২০২৩ ০৯:৪৬ পূর্বাহ্ন

    শিবগঞ্জে তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

    শিবগঞ্জে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে  দৈনিক ইত্তেফাক পত্রিকার শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা সফিকুল ইসলামের  ও আয়োজনে কুরআন খানি
    আলোচনা সভা ও দোয়ামাহফিলের আয়োজন  করা হয়।

    দিবসটি উপলক্ষে  বৃহস্পতিবার  দিনব্যাপী কুরআন খানির ও বিকালে  শিবগঞ্জ ডাক বাংলো চত্বরে  আলোচনা  সভা অনুষ্ঠিত  হয়। দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি  বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন সভাপত্বিতে ও শিবগঞ্জ গৌড়  প্রেসক্লাবের সাধারণ  সম্পাদক  শামসুন্নাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা  অফিসার কাঞ্চন কুমার দাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি  মামুন উর রশিদ,শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি মাইনুল ইসলাম লাল্টু,  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, শিবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মমিনুল ইসলাম বাবু,শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাদিম হোসেন, এডভোকেট অশফাকুর রহমান রাসেল।

    এ সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ প্রেসক্লাব,শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব,শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সদস্য বিন্দু। আলোচনা সভায় বক্তাগন দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার জীবনি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং মিডিয়া জগতের অগ্রদূত অখ্যাত করেন।

    আলোচনা সভা শেষে মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২ জুন, ২০২৩ ০৯:৪৬ পূর্বাহ্ন