শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পলাশবা‌ড়ীতে মাধ্যমিক পর্যায়ে আন্তঃবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    গাইবান্ধা প্রতিনিধি

    ২ জুন, ২০২৩ ০৯:৪৩ পূর্বাহ্ন

    পলাশবা‌ড়ীতে মাধ্যমিক পর্যায়ে আন্তঃবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

     “আমরাই পারব বড় হয়ে দেশের দায়িত্ব নিয়ে দেশকে দূর্ণীতিমুক্ত” এই আমাদের অঙ্গীকার নিয়ে গাইবান্ধার পলাশবা‌ড়ীতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমনে সচেতনতা বৃদ্ধিতে মাধ্যমিক পর্যায়ে আন্তঃবিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ১ জুন (বৃহস্পতিবার) সকালে উপজেলা পরিষদ টাউন হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন রংপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মমিন উদ্দিন ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নবী উল ইসলাম।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: মাহতাব হোসেন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অলিউল ইসলাম বাদল প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সুজন মিয়া ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মাদ আলমগীর হুসেন।

    অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আ.ই.ম: মিজানুর রহমান ও এটিএম মিজানুর রহমান খান সুজন। রংপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের অর্থায়নে বিতর্ক প্রতিযোগিতায় ৪টি গ্রুপে ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিদ্যালয়গুলো হলো পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়, গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, কাশিয়াবাড়ী হাইস্কুল এন্ড কলেজ, সুলতানপুর উচ্চ বিদ্যালয়, ঢোলভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় ও আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয়।

    প্রতিযোগিতায় আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় আনারআপ নির্বাচিত হয়। এতে এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী দলনেতা জাবির আসআদ খান সেরা বক্তা নির্বাচিত হয়। এদিন বিকেলে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতের পুরস্কার তুলে দেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর