শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

    গাইবান্ধা প্রতিনিধি

    ১ জুন, ২০২৩ ০৯:০৮ পূর্বাহ্ন

    গাইবান্ধায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

    বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৩১ মে) জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক প্রশিক্ষণ কর্মশালা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

    কর্মশালায় বক্তব্য দেন সিভিল সার্জন আব্দুল্লাহিল মাফি, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান, সহকারি কমিশনার জান্নাতুল ফেরদৌস উর্মি, এনডিসি মো. জুয়েল মিয়া, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, অধ্যাপক মাজহার উল মান্নান, অধ্যাপক জহুরুল কাইয়ুম প্রমুখ।

    বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে মাদকদ্রব্য, তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল সম্পর্কে জনসাধারণের মধ্যে সচতনা সৃষ্টি করতে হবে। বক্তারা আরও বলেন, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে অন্য সময়ের চেয়ে অনেকটা ভালো। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। এর আগে জেলা প্রশাসকের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১ জুন, ২০২৩ ০৯:০৮ পূর্বাহ্ন